Web Analytics

ভারতের পশ্চিমবঙ্গে মুসলমানদের ওপর হামলা ও নির্যাতনের প্রতিবাদে হেফাজতে ইসলাম বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা বুধবার একটি বিক্ষোভ মিছিল ও সমাবেশ আয়োজন করে। জেলা শহরের পৌর মুক্তমঞ্চ থেকে মিছিলটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কাউতলি চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা পশ্চিমবঙ্গে মুসলমানদের ওপর হামলা ও ধর্মীয় নিপীড়নের অভিযোগ তুলে তীব্র নিন্দা জানান।

বক্তারা বলেন, ভারতে সংখ্যালঘু মুসলমানদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ভারত সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। তারা ধর্মীয় উসকানি ও সাম্প্রদায়িক সহিংসতা বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে সোচ্চার হওয়ার আহ্বান জানান এবং মুসলিম উম্মাহর ওপর নির্যাতনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিবাদের আহ্বান জানান।

সমাবেশে মাওলানা সাজিদুর রহমান, মুফতি আলী আজম, মুফতি কামাল উদ্দিন কাসেমী ও মুফতি তানভীর সিরাজী বক্তব্য রাখেন। জেলা ও উপজেলা পর্যায়ের হেফাজত নেতাকর্মীরাও কর্মসূচিতে অংশ নেন।

14 May 26 1NOJOR.COM

পশ্চিমবঙ্গে মুসলিম নির্যাতনের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের বিক্ষোভ

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।