যুক্তরাষ্ট্রের নিরাপত্তা সতর্কতা সত্ত্বেও আসন্ন ২০২৬ ফিফা বিশ্বকাপে অংশ নেওয়ার সিদ্ধান্তে অটল রয়েছে ইরান। এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে ইরান দল বিশ্বকাপে অংশ নেবে বলেই তাদের ধারণা। এএফসির সাধারণ সম্পাদক উইন্ডসর পল জন এক সংবাদ সম্মেলনে বলেন, সংস্থাটি পরিস্থিতি পর্যবেক্ষণ করছে, তবে ইরান এশিয়ার অন্যতম শক্তিশালী দল এবং তাদের অংশগ্রহণ এএফসি দেখতে চায়।
এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে ইরান দলকে নিরাপত্তার কারণে অংশ না নেওয়ার পরামর্শ দেন। জবাবে ইরান জাতীয় ফুটবল দল তাদের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে জানায়, বিশ্বকাপে অংশগ্রহণের সিদ্ধান্ত কোনো ব্যক্তি বা দেশের হাতে নয়, বরং এটি ফিফার নিয়ন্ত্রণাধীন। দলটি উল্লেখ করে, ধারাবাহিক সাফল্যের মাধ্যমে তারা প্রথম যোগ্যতা অর্জনকারী দলগুলোর একটি।
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার পর শুরু হওয়া যুদ্ধ দ্বিতীয় সপ্তাহে প্রবেশ করেছে। এই সংঘাতের প্রভাব বৈশ্বিক পর্যায়েও পড়ছে এবং ১১ জুন শুরু হতে যাওয়া বিশ্বকাপের প্রস্তুতি নিয়েও নতুন আলোচনা তৈরি হয়েছে।
মধ্যপ্রাচ্যের সংঘাতের মধ্যেও মার্কিন সতর্কতা উপেক্ষা করে বিশ্বকাপে খেলবে ইরান
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।