Web Analytics

ফ্লোরিডায় নিহত বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ আগামী শনিবার (৯ মে) সকালে ঢাকায় পৌঁছাবে। স্থানীয় সময় বুধবার (৬ মে) দুপুরে ইসলামিক সোসাইটি অব টামপা বে মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ কনস্যুলেটের প্রতিনিধিসহ বিপুলসংখ্যক মানুষ অংশ নেন এবং ইমামতি করেন ইমাম আরজান আহমেসুলা। জানাজার আগে মসজিদ প্রাঙ্গণে শোকাবহ পরিবেশ সৃষ্টি হয়। পরে বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে এক সভায় দুই শিক্ষার্থী হত্যার ঘটনায় অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

বৃষ্টির মরদেহ বৃহস্পতিবার (৭ মে) সকালে ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটে বাংলাদেশে পাঠানো হবে। পুরো প্রক্রিয়াটি মিয়ামির বাংলাদেশ কনস্যুলেট তত্ত্বাবধান করছে এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরামর্শে ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাস সমন্বয় করছে। নিহত দুই শিক্ষার্থীর মরদেহ দেশে পাঠানোর সব ব্যয় বহন করছে বাংলাদেশ সরকার।

ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা নিহত পিএইচডি শিক্ষার্থী জামিল লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি প্রদানের সিদ্ধান্ত নিয়েছে, যা শুক্রবার বিশ্ববিদ্যালয়ের বসন্তকালীন সমাবর্তনে প্রদান করা হবে।

07 May 26 1NOJOR.COM

ফ্লোরিডায় নিহত নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ শনিবার ঢাকায় পৌঁছাবে

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।