Web Analytics

ইয়েমেনের পশ্চিমাঞ্চলের হোদেইদাহ প্রদেশে হুথি বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষে সরকারি বাহিনীর ১৬ জন সেনা নিহত এবং ১৬ জন আহত হয়েছেন। আল জাজিরা জানিয়েছে, জাবাল দাব্বাস এলাকায় সংঘর্ষটি সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সবচেয়ে প্রাণঘাতী ছিল। সরকারপন্থি মন্ত্রী ওয়ালিদ আল-কুদাইমি জানান, নিহতরা নিজেদের ভূমি ও মর্যাদা রক্ষার জন্য লড়াই করতে গিয়ে প্রাণ দিয়েছেন।

চিকিৎসা সূত্র জানায়, ১৬ জনের লাশ এবং ২২ জন আহত সেনাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। সরকারি বাহিনীর এক কর্মকর্তা জানান, শুক্রবার রাতে হুথিরা হামলা চালিয়ে কিছু সরকারি অবস্থান দখল করেছিল, তবে শনিবার ভোরে পাল্টা হামলায় সরকারি বাহিনী এলাকাগুলো পুনরায় নিয়ন্ত্রণে নেয়।

২০১৫ সাল থেকে হুথি বিদ্রোহীরা ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের বিরুদ্ধে লড়াই করছে। বর্তমানে তারা রাজধানী সানা, উত্তর ইয়েমেনের বড় অংশ এবং গুরুত্বপূর্ণ বন্দর শহর হোদেইদাহ নিয়ন্ত্রণ করছে।

06 Jul 26 1NOJOR.COM

হোদেইদাহে হুথিদের সঙ্গে সংঘর্ষে ইয়েমেনের ১৬ সরকারি সেনা নিহত

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।