Web Analytics

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আবদুস সালাম জানিয়েছেন, রাজধানীতে কোরবানির বর্জ্য অপসারণে দায়িত্বে অবহেলার অভিযোগে কয়েকজন পরিচ্ছন্নতাকর্মীকে শোকজ করা হয়েছে। শুক্রবার দুপুরে শাহজাহানপুর হাটে বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন। প্রশাসক সতর্ক করে বলেন, দায়িত্বে অবহেলা কোনোভাবেই সহ্য করা হবে না।

তিনি জানান, বৃহস্পতিবার দুপুর থেকে বর্জ্য সংগ্রহ শুরু হয় এবং রাত ১টা পর্যন্ত অপসারণ করা হয়। রাতে ট্রাক না থাকায় মূল সড়কে বর্জ্য রাখা হয়েছিল, যা সকালে সরানো হয়। ইজারাদারদের হাট শেষ হওয়ার ৭২ ঘণ্টার মধ্যে পরিষ্কার করার কথা থাকলেও তারা তা করেনি। এজন্য তাদের জরিমানা করা হবে এবং ভবিষ্যতে আর হাট ইজারা দেওয়া হবে না।

ডিএসসিসি জানিয়েছে, ঈদুল আজহার পর রাজধানীজুড়ে বর্জ্য অপসারণ কার্যক্রম জোরদার করা হয়েছে, যাতে দ্রুত শহরের পরিচ্ছন্নতা ফিরিয়ে আনা যায়।

29 May 26 1NOJOR.COM

কোরবানির বর্জ্য অপসারণে অবহেলায় ডিএসসিসির কর্মীদের শোকজ

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।