ইসলামী বক্তা ও মিডিয়া ব্যক্তিত্ব নুরুল ইসলাম ফারুকী হত্যা মামলায় ছয় আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে আনুষ্ঠানিক বিচার শুরুর আদেশ দিয়েছেন ঢাকার আদালত। রোববার ঢাকার ৯ম অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. শহিদুল ইসলাম আসামিদের অব্যাহতির আবেদন নাকচ করে এ আদেশ দেন। আদালত সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ৬ ডিসেম্বর দিন ধার্য করেছেন।
আসামি আবদুল্লাহ আল তাসনিম নাহিদ, রিয়াজ ওরফে রিপন এবং আবু রায়হান মাহমুদ আব্দুল হাদী আদালতে হাজির হন। কারাগারে থাকা হাদিসুর রহমান সাগরকে ভার্চুয়ালি উপস্থিত দেখানো হয়। আসামিপক্ষ অব্যাহতি চাইলেও রাষ্ট্রপক্ষ অভিযোগ গঠনের পক্ষে শুনানি করে। অপর দুই আসামি মাহমুদ ইবনে বাশার ও রফিকুল ইসলাম ফারদীন পলাতক রয়েছেন।
২০১৪ সালের ২৭ আগস্ট ঢাকার পূর্ব রাজাবাজারে নিজ বাসায় নুরুল ইসলাম ফারুকী নিহত হন এবং নগদ টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ ওঠে। দীর্ঘ তদন্ত শেষে ২০২৪ সালের ৫ নভেম্বর সিআইডি ছয়জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দেয়। অভিযোগপত্রে মতাদর্শগত পার্থক্যের কারণে হত্যাকাণ্ডটি পরিকল্পিতভাবে ঘটানো হয়েছিল বলে উল্লেখ করা হয়েছে।
ফারুকী হত্যা মামলায় ছয় আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন, ৬ ডিসেম্বর সাক্ষ্যগ্রহণ
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।