Web Analytics

বিতর্কিত ভোটার তালিকা সংশোধনের বিরুদ্ধে ভারতের তরুণদের চলমান আন্দোলন দমনের ঘটনাকে বাংলাদেশের রক্তঝরা জুলাই গণ-অভ্যুত্থানের পূর্বাপর পরিস্থিতির সঙ্গে তুলনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি সাদিক কায়েম। শনিবার ফেসবুক পোস্টে তিনি ভারতীয় আন্দোলনকারীদের প্রতি সংহতি জানিয়ে বলেন, নরেন্দ্র মোদির সরকার ক্ষমতাচ্যুত শেখ হাসিনার দেখানো পথে হাঁটছে।

সাদিক কায়েমের ভাষ্য অনুযায়ী, ভোটার তালিকা থেকে কোটি কোটি মানুষের নাম বাদ দেওয়ার প্রতিবাদে ভারতে এই আন্দোলন চলছে। তিনি দাবি করেন, দিল্লিতে আন্দোলন দমনে কয়েকশ মানুষকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ধ্রুব রাঠি এবং ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপক রয়েছেন বলেও তিনি উল্লেখ করেন।

দিল্লির পরিস্থিতি বর্ণনা করতে গিয়ে ডাকসু ভিপি পুলিশি বাধা, গণগ্রেপ্তার, মোড়ে মোড়ে তল্লাশি এবং ইন্টারনেট বন্ধের কথা বলেন। এসব পদক্ষেপকে মানুষের কণ্ঠরোধের চিত্র আখ্যা দিয়ে তিনি বলেন, এটি জুলাই গণ-অভ্যুত্থনের কথা মনে করিয়ে দেয়। পোস্টের শেষে তিনি ভারতীয় তরুণদের ন্যায্য আন্দোলনের প্রতি পূর্ণ সংহতি জানান এবং ‘ইনকিলাব জিন্দাবাদ’ বলেন।

10 Oct 26 1NOJOR.COM

ভারতের আন্দোলনকারী তরুণদের সঙ্গে সংহতি জানালেন ডাকসু ভিপি সাদিক কায়েম

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।