Web Analytics

ফরিদপুরের নগরকান্দা উপজেলার বিলনালিয়া নতুন বাজার এলাকায় শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে বেপরোয়া গতিতে ট্রাক চালিয়ে একাধিক পথচারীকে আহত করার পর স্থানীয়দের গণপিটুনিতে হান্নান (৪৫) নামে এক ট্রাকচালক নিহত হন। একই ঘটনায় ট্রাকের হেলপার মো. নাঈম (২২) ও মো. আল-আমিন (২৫) গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সালথা উপজেলার রসুলপুর এলাকা থেকে আসা ঢাকা মেট্রো ট-১২-৭৩৩২ নম্বরের ট্রাকটি গ্রামের সরু সড়ক দিয়ে বেপরোয়া গতিতে চলাচল করছিল। এতে অন্তত ২০ জন পথচারী আহত হন। পরে ট্রাকটি বিলনালিয়া নতুন বাজারে মুন্সী স্টোরে ধাক্কা দিলে ক্ষুব্ধ জনতা ট্রাকটি থামিয়ে চালক ও হেলপারদের মারধর করে এবং ট্রাকটি ভাঙচুর করে।

খবর পেয়ে পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। পুলিশ জানিয়েছে, নিহত চালকের লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে।

02 May 26 1NOJOR.COM

ফরিদপুরে ট্রাকের বেপরোয়া গতিতে ২০ আহত, চালক গণপিটুনিতে নিহত

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।