গাজা উপত্যকায় গত সপ্তাহের শেষের দিকে হওয়া ভারী বৃষ্টিতে মানবিক সংকট আরও গভীর হয়েছে। জাতিসংঘের মানবিক সহায়তা কার্যক্রমসংশ্লিষ্ট কর্মকর্তারা মঙ্গলবার জানান, বন্যা ও জলাবদ্ধতায় দুই লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে থাকতে পারেন। এতে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয়শিবির, স্বাস্থ্যসেবা কেন্দ্র ও শৌচাগার ক্ষতিগ্রস্ত হয়েছে।
জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয় দপ্তর ওসিএইচএ জানায়, সোমবার পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী ৪০ হাজারের বেশি পরিবারের আশ্রয়কেন্দ্র এবং ৯০০টির বেশি শৌচাগার ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্তত নয়টি স্বাস্থ্যসেবা কেন্দ্রও ক্ষতির মুখে পড়েছে। সংস্থাটি বলেছে, বন্যাকবলিত এলাকা ও যুদ্ধবিধ্বস্ত ভবনে থাকা লোকজনকে সরিয়ে নেওয়ার জন্য পর্যাপ্ত নিরাপদ আশ্রয় নেই।
সীমিত সক্ষমতার কারণে দ্রুত সহায়তা পৌঁছানো কঠিন হওয়ায় অনেক পরিবার অস্বাস্থ্যকর ও নাজুক পরিবেশে রয়েছে। সোমবার পর্যন্ত প্রায় ৭৫০টি পরিবার, অর্থাৎ আনুমানিক ৪ হাজার ৫০০ মানুষের কাছে তাঁবু, ত্রিপল, কম্বল, খাদ্য ও স্বাস্থ্যবিধি সামগ্রীসহ জরুরি সহায়তা পৌঁছেছে। এদিকে মঙ্গলবার ইসরাইলি হামলায় এক শিশুসহ তিন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে প্রতিবেদনে বলা হয়েছে।
ভারী বৃষ্টি ও বন্যায় গাজায় দুই লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।