মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়া যুদ্ধের প্রেক্ষাপটে ইরানের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় তেহরানের প্রতি জোরালো সমর্থন জানিয়েছে চীন। রাষ্ট্রীয় গণমাধ্যম সিসিটিভি জানিয়েছে, চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে ফোনালাপে বেইজিংয়ের অবস্থান স্পষ্ট করেন। তিনি বলেন, চীন ও ইরানের ঐতিহাসিক বন্ধুত্বকে বেইজিং অত্যন্ত গুরুত্ব দেয় এবং ইরানের সার্বভৌমত্ব, নিরাপত্তা, আঞ্চলিক অখণ্ডতা ও জাতীয় মর্যাদা রক্ষায় পূর্ণ সমর্থন জানায়।
ওয়াং ই যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে অবিলম্বে সামরিক অভিযান বন্ধের আহ্বান জানান এবং সতর্ক করেন যেন উত্তেজনা আর না বাড়ে। ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আলবুসাইদির সঙ্গে আলাপে তিনি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে জাতিসংঘ সনদ লঙ্ঘনের অভিযোগ তোলেন এবং জানান, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠা ও যুদ্ধ বন্ধে চীন গঠনমূলক ভূমিকা রাখতে প্রস্তুত।
ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জঁ-নোয়েল বারোর সঙ্গে আলাপে ওয়াং ই বৈশ্বিক অস্থিতিশীলতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং বলেন, বিশ্ব ‘জঙ্গলের আইন’-এর দিকে ফিরে যাওয়ার ঝুঁকিতে রয়েছে। তিনি জোর দিয়ে বলেন, ইরানের পারমাণবিক ইস্যুর সমাধান কেবল রাজনৈতিক ও কূটনৈতিক পথেই সম্ভব।
ইরানের সার্বভৌমত্বে চীনের সমর্থন, যুক্তরাষ্ট্র-ইসরাইলকে অভিযান বন্ধের আহ্বান
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।