Web Analytics

এমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের উচ্চতর গ্রেড প্রাপ্তির বৈষম্য দূর করতে সরকারকে দুই মাসের আলটিমেটাম দিয়েছেন শিক্ষক নেতারা। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে ‘উচ্চতর গ্রেড বৈষম্য নিরসন প্রত্যাশী মাধ্যমিক শিক্ষক উইং’ জানায়, এ সময়ের মধ্যে কার্যকর উদ্যোগ না নিলে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনসহ ধারাবাহিক কর্মসূচি পালন করা হবে।

শিক্ষকরা বেসরকারি স্কুল ও কলেজের জনবল কাঠামো এবং এমপিও নীতিমালা-২০২৫ সংশোধন করে মাদ্রাসার এমপিও নীতিমালা-২০২৬-এর সঙ্গে সামঞ্জস্য আনার দাবি জানান। তাদের বক্তব্য, একই এমপিওভুক্ত শিক্ষাব্যবস্থার আওতায় কাজ করলেও মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার সহকারী শিক্ষকদের উচ্চতর গ্রেডের ক্ষেত্রে ভিন্ন নিয়ম মানা হচ্ছে, যা আর্থিক বৈষম্য তৈরি করছে।

তাদের মতে, মাদ্রাসা নীতিমালার ১১.৫ অনুচ্ছেদে প্রথম এমপিওভুক্তির সময়কাল বিবেচিত হলেও স্কুল ও কলেজ নীতিমালার ১১.৭ অনুচ্ছেদে ভিন্ন শর্ত রয়েছে। বিএড ডিগ্রির কারণে বিলম্বজনিত বৈষম্য দূর, অভিন্ন নীতিমালা প্রণয়ন এবং ২০২৬ সালে নবম পে-স্কেলের প্রশাসনিক কার্যক্রম দ্রুত শুরুরও দাবি জানানো হয়।

22 Oct 26 1NOJOR.COM

উচ্চতর গ্রেডের বৈষম্য দূর করতে সরকারকে দুই মাসের সময় দিলেন শিক্ষকরা

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।