Web Analytics

শেরপুরে সরকারি বরাদ্দের ১৪ কোটি টাকা মূল্যের সার কালোবাজারে বিক্রির অভিযোগে ১০ বিসিআইসি ডিলারসহ ১৫ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ মোহাম্মদ জহিরুল কবির এ আদেশ দেন। আদালতের পুলিশ পরিদর্শক মো. জিয়াউর রহমান জানান, পরে বিকেলে তাদের জেলা কারাগারে পাঠানো হয়।

কারাগারে পাঠানো ব্যক্তিদের মধ্যে রয়েছেন ডিলার মো. ফরহাদ আলী, মাজাহারুল ইসলাম, মো. রফিকুল ইসলাম, সুবর্ণা সাহা রায়, সুফিয়া বেগম, মরিয়ম আক্তার মুন্নী, তাপস নন্দী, সিরাজুল হক, ছামিদুল ইসলাম ফারাজী ও বোরহান উদ্দিন। ডিলার পরিচালনাকারী আনোয়ার হোসেন, মনিরুজ্জামান মনির, প্রশান্ত সাহা, মো. বাদশা মিয়া ও জাকির হোসেন রতনও আসামি।

মামলা সূত্রে বলা হয়, ২২ জুলাই সদর উপজেলার ১৫ ডিলারসহ ২০ জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়। দোকান পরিদর্শনে বিক্রির রেজিস্টার ও ক্যাশমেমো জব্দ করে অনিয়মের প্রমাণ পাওয়ার অভিযোগ ওঠে। এতে কৃত্রিম সংকট তৈরি এবং কৃষকদের সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সার কিনতে বাধ্য করার অভিযোগ রয়েছে। আগাম জামিনের মেয়াদ শেষে আসামিরা আত্মসমর্পণ করে নতুন জামিন চান, তবে আদালত তা নামঞ্জুর করেন।

23 Sep 26 1NOJOR.COM

১৪ কোটি টাকার সরকারি সার কালোবাজারে বিক্রির অভিযোগে শেরপুরে ১৫ জন কারাগারে

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।