বাংলাদেশ ব্যাংক ঘোষণা করেছে যে আগামী ১ জুলাই থেকে সারা দেশে ‘বাংলা কিউআর কোড’ ব্যবহার বাধ্যতামূলক করা হবে। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত ‘বাংলা কিউআর লেনদেনবিষয়ক ক্যাম্পেইন’-এর উদ্বোধনী অনুষ্ঠানে ডেপুটি গভর্নর ড. হাবিবুর রহমান এ ঘোষণা দেন।
তিনি বলেন, নগদ লেনদেন কমিয়ে ক্যাশলেস সমাজ গড়ে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলা কিউআর ব্যবস্থার মাধ্যমে গ্রাহকেরা খুচরা অর্থ ছাড়াই নির্ধারিত মূল্য পরিশোধ করতে পারবেন, যা লেনদেনকে আরও সহজ, নিরাপদ ও সুরক্ষিত করবে। ডিজিটাল মাধ্যমে সব লেনদেন নথিভুক্ত হওয়ায় অনানুষ্ঠানিক অর্থনৈতিক কার্যক্রম কমবে, জিডিপি বাড়বে এবং অর্থনীতি আরও গতিশীল হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
ড. হাবিবুর রহমান ব্যাংক ও সংশ্লিষ্ট অপারেটরদের নিজস্ব অ্যাপে বাংলা কিউআর সুবিধা যুক্ত করার আহ্বান জানান, যাতে সাধারণ মানুষ ও ক্ষুদ্র ব্যবসায়ীরাও সহজে ডিজিটাল লেনদেনের সুবিধা নিতে পারেন।
১ জুলাই থেকে সারা দেশে বাধ্যতামূলক হচ্ছে বাংলা কিউআর কোড
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।