Web Analytics

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) তরুণদের চাকরিপ্রার্থী নয়, চাকরিদাতা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ‘উদ্যোক্তা ও উন্নয়ন’ শীর্ষক পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। সোমবার কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের সভাকক্ষে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) ট্রেনিং ইনস্টিটিউটের উদ্যোগে এবং অনুষদের সহযোগিতায় আয়োজিত এই প্রশিক্ষণে ৩০ জন শিক্ষার্থী অংশ নিচ্ছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসিকের পরিচালক (দক্ষতা ও প্রযুক্তি) মো. সহিদুজ্জামান এবং প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। বক্তারা বলেন, দেশে বিপুলসংখ্যক গ্র্যাজুয়েট তৈরি হলেও কর্মসংস্থানের সুযোগ সীমিত, তাই উদ্যোক্তা তৈরির প্রশিক্ষণ অত্যন্ত প্রয়োজনীয়। বিসিকের ১৯১টি কার্যালয় ও ৮৩টি শিল্পনগরীর মাধ্যমে ৮ লাখের বেশি মানুষের কর্মসংস্থান হয়েছে বলে জানানো হয়।

প্রশিক্ষণে শিক্ষার্থীরা ব্যবসায়িক পরিকল্পনা, বাজার বিশ্লেষণ, আর্থিক ব্যবস্থাপনা, স্টার্টআপ পরিচালনা ও উদ্ভাবনী চিন্তাচর্চা বিষয়ে হাতে-কলমে শিক্ষা পাবেন। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের সনদপত্র প্রদান করা হবে।

22 Jun 26 1NOJOR.COM

বাকৃবিতে পাঁচ দিনের উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু, তরুণদের চাকরিদাতা হিসেবে গড়ে তোলার উদ্যোগ

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।