স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, তুরস্কের সঙ্গে যৌথভাবে বগুড়ায় একটি ড্রোন কারখানা স্থাপন করা হবে। তিনি বলেন, বগুড়ায় বিমানঘাঁটির অনুমোদন ইতোমধ্যে পাওয়া গেছে এবং বিমানবাহিনীর বহরে নতুন যুদ্ধবিমান যুক্ত হলে সেটি এই ঘাঁটির বহরে অন্তর্ভুক্ত হবে। বৃহস্পতিবার সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম আয়োজিত বিএসআরএফ সংলাপে তিনি এসব কথা বলেন।
মীর শাহে আলম বলেন, তিনি নিজ এলাকার উন্নয়নে বিভিন্ন কাজ করেছেন এবং প্রতিষ্ঠিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে এমপিওভুক্ত করার চেষ্টা চলছে। তিনি অভিযোগ করেন, বিএনপি সরকারের সময় বগুড়ায় কোনো উন্নয়ন হয়নি এবং বর্তমান সরকার প্রধানমন্ত্রীর নির্দেশনায় সব জেলার সমান উন্নয়নে কাজ করছে।
তিনি আরও জানান, এ বছরই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে। এর জন্য বাজেট রাখা হয়েছে এবং নির্বাচন কমিশন প্রাথমিক প্রস্তুতি শুরু করেছে। বড় বাজেট বাস্তবায়ন ও অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন আয়োজন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হবে বলেও তিনি উল্লেখ করেন।
বগুড়ায় তুরস্কের সঙ্গে যৌথভাবে ড্রোন কারখানা স্থাপন করবে বাংলাদেশ
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।