Web Analytics

কিশোরগঞ্জের কটিয়াদীতে সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানের বড় ছেলে শাহরিয়ার জামান রানাকে ছুরিকাঘাতের ঘটনায় গভীর উদ্বেগ, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের এ অবস্থান জানান।

জুবায়ের বলেন, রাজনৈতিক মতপার্থক্য বা বিরোধের জেরে কোনো নাগরিকের ওপর এ ধরনের নৃশংস হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব বলেও তিনি উল্লেখ করেন। রাজনৈতিক নেতার পরিবারের সদস্যের ওপর এ ধরনের হামলাকে তিনি অত্যন্ত উদ্বেগজনক বলে অভিহিত করেন।

তিনি ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত, প্রকৃত দোষীদের দ্রুত শনাক্ত এবং তাদের আইনের আওতায় আনার দাবি জানান। গণতান্ত্রিক পরিবেশ, রাজনৈতিক সহাবস্থান ও আইনের শাসন প্রতিষ্ঠার স্বার্থে রাজনৈতিক সহিংসতা বন্ধ করার আহ্বানও জানান তিনি। রাজনৈতিক পরিচয়ের কারণে কেউ যেন হামলা, ভয়ভীতি প্রদর্শন বা আইন নিজের হাতে নেওয়ার সাহস না পায়, সে জন্য সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে বলেন জুবায়ের। তিনি আহত শাহরিয়ার জামানের দ্রুত সুস্থতা কামনা এবং তাঁর পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।

05 Nov 26 1NOJOR.COM

কটিয়াদীতে শাহরিয়ার জামানকে ছুরিকাঘাতের ঘটনায় নিরপেক্ষ তদন্ত চেয়েছে জামায়াত

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।