Web Analytics

জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে মারধর ও থানায় নেওয়ার অভিযোগের পর চট্টগ্রামের খুলশী থানার ওসি মো. আরিফুর রহমানকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। শনিবার রাতে চট্টগ্রাম মহানগর পুলিশ বিষয়টি নিশ্চিত করে জানায়, তাকে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে এবং বাকলিয়া থানার ওসিকে খুলশী থানার দায়িত্ব দেওয়া হয়েছে।

এর আগে নাঈম হাসানের সঙ্গে ‘অপেশাদার আচরণ’-এর অভিযোগে খুলশী থানার এসআই মো. শফিকুল ইসলাম ভূঁইয়া ও কনস্টেবল মো. রাসেল চৌধুরীকে সাময়িক বরখাস্ত করা হয়। একই সঙ্গে ঘটনাটি তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে চট্টগ্রাম মহানগর পুলিশ।

শুক্রবার রাতে চট্টগ্রামের লালখান বাজার এলাকায় নাঈম হাসানকে পুলিশ মারধর করে থানায় নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে, যা নিয়ে ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়। তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গেছে।

14 Jun 26 1NOJOR.COM

চট্টগ্রামে ক্রিকেটার নাঈম হাসানকে মারধরের ঘটনায় খুলশী থানার ওসি প্রত্যাহার

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।