Web Analytics

রাজধানী ঢাকার ৪১৬ বছর পূর্তি উপলক্ষে ‘ঢাকা দিবস ২০২৬—হৃদয়ে ঢাকা’ উদ্‌যাপনে শুক্রবার, ২৮ আগস্ট জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের উদ্যোগে আয়োজিত শোভাযাত্রাটি জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়। এতে পুরান ঢাকার ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, খাদ্যাভ্যাস ও লোকজ জীবনধারার নানা অনুষঙ্গ প্রতীকীভাবে তুলে ধরা হয়।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম শোভাযাত্রায় নেতৃত্ব দেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্‌দীনের নেতৃত্বে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন। স্টিমার, বাকরখানি, জিলাপি, ঘুড়ি ও নাটাইয়ের বড় প্রতিকৃতির পাশাপাশি লালবাগ কেল্লা, আহসান মঞ্জিল, বায়তুল মোকাররম জাতীয় মসজিদ ও কেন্দ্রীয় শহীদ মিনারসহ বিভিন্ন স্থাপনার প্রতিকৃতি প্রদর্শিত হয়।

শোভাযাত্রাটি বাহাদুর শাহ পার্ক, কোর্ট চত্বর, রায়সাহেব বাজার ও গুলিস্তান জিরো পয়েন্ট হয়ে নগর ভবনে শেষ হয়। বিশ্ববিদ্যালয়ের সংগীত ও নাট্যকলা বিভাগের শিক্ষার্থী ও শিল্পীদের পরিবেশনা এতে উৎসবের আবহ যোগ করে। মো. আব্দুস সালাম বলেন, নাগরিকদের মধ্যে ঢাকার প্রতি ভালোবাসা, মমত্ববোধ ও দায়িত্ববোধ জাগাতে মাসব্যাপী ‘হৃদয়ে ঢাকা ৪১৬’ উৎসব শুরু করা হয়েছে।

29 Aug 26 1NOJOR.COM

ঢাকার ৪১৬ বছর উপলক্ষে জবির অংশগ্রহণে ঐতিহ্যবাহী শোভাযাত্রা

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।