Web Analytics

বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির চীনের ইউনান প্রদেশের সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ, কৃষি, জ্বালানি ও প্রযুক্তি খাতে সহযোগিতা বাড়ানোর প্রস্তাব দিয়েছেন। রোববার সচিবালয়ে ইউনানের এক্সিকিউটিভ ভাইস গভর্নর ঝাও জুনমিনের নেতৃত্বাধীন উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে তিনি চট্টগ্রাম থেকে মিয়ানমার হয়ে ইউনানের রাজধানী কুনমিং পর্যন্ত সরাসরি সড়কযোগাযোগ স্থাপনের আহ্বান জানান।

মন্ত্রী বলেন, প্রায় ১ হাজার ২০০ কিলোমিটারের কার্যকর সড়কযোগাযোগ গড়ে উঠলে প্রায় ২৪ ঘণ্টায় পণ্য পরিবহন সম্ভব হবে। এতে ব্যয় কমবে এবং বাংলাদেশ, মিয়ানমার ও দক্ষিণ-পশ্চিম চীনের আঞ্চলিক বাণিজ্য ও সরবরাহ ব্যবস্থা গতিশীল হবে। প্রায় ৪ কোটি ৬৪ লাখ জনসংখ্যার ইউনান বাজারে বাংলাদেশি পণ্যের প্রবেশ সহজ করতে বিনা মূল্যের বন্ডেড ওয়্যারহাউস ও প্রদর্শনী সুবিধা দ্রুত চালুর ওপর তিনি গুরুত্ব দেন। ২০২৫ সালে ইউনান-বাংলাদেশ দ্বিপক্ষীয় বাণিজ্য ১ দশমিক ৩ বিলিয়ন ইউয়ান ছাড়িয়েছে।

ঝাও জুনমিন বলেন, ইউনানের বিশেষ বাণিজ্য সুবিধা নীতির আওতায় আসা প্রথম দক্ষিণ এশীয় দেশ বাংলাদেশ। ইপিবির সঙ্গে সমঝোতা স্মারকের ধারাবাহিকতায় ইউনানে বাংলাদেশি পণ্য প্রদর্শনের স্থানও নির্বাচন করা হয়েছে। বৈঠকে কার্গো বিমান যোগাযোগ, পাট গবেষণা, ই-কমার্স, প্রযুক্তি, চীনা বিনিয়োগ এবং বিভিন্ন পণ্য আমদানি-রপ্তানির সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।

27 Sep 26 1NOJOR.COM

ইউনানের সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ ও যোগাযোগ সহযোগিতা বাড়াতে বাংলাদেশের প্রস্তাব

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।