Web Analytics

বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে বুধবার ঢাকার গণস্বাস্থ্য নগর হাসপাতালে আয়োজিত এক আলোচনায় জানানো হয়, বাংলাদেশে প্রতি বছর প্রায় ১ লাখ ৬৭ হাজার মানুষ নতুন করে ক্যান্সারে আক্রান্ত হন এবং প্রায় ১ লাখ ১৬ হাজার ৫০০ জন মারা যান। দেশে সরকারি-বেসরকারি মিলিয়ে প্রায় ৩০টি ক্যান্সার চিকিৎসা কেন্দ্র থাকলেও অধিকাংশেরই পূর্ণাঙ্গ চিকিৎসা সুবিধা নেই। বক্তারা ক্যান্সার প্রতিরোধ ও প্রাথমিক শনাক্তকরণে ব্যাপক সচেতনতা সৃষ্টির ওপর গুরুত্ব দেন।

বাংলাদেশ স্তন ক্যান্সার সচেতনতা ফোরামের প্রতিষ্ঠাতা ডা. মো. হাবিবুল্লাহ তালুকদার রাসকিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, দেশে এখনো কোনো জাতীয় ক্যান্সার নিয়ন্ত্রণ কৌশল, কর্মপরিকল্পনা বা কর্মসূচি নেই। তারা বিভাগীয় ও জেলা পর্যায়ের মেডিকেল কলেজে ক্যান্সার চিকিৎসা চালু এবং উপজেলা পর্যায়ে স্ক্রিনিং কার্যক্রম সম্প্রসারণের আহ্বান জানান। এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘ইউনাইটেড বাই ইউনিক’।

অনুষ্ঠানে ক্যান্সার সচেতনতা প্রচারে অবদানের জন্য ১০ জন সাংবাদিককে সম্মাননা দেওয়া হয়। উপস্থিত সাংবাদিকরা ডা. রাসকিনের নেতৃত্বে ক্যান্সার প্রতিরোধে কাজ চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

04 Feb 26 1NOJOR.COM

বাংলাদেশে বছরে ১ লাখ ১৬ হাজার ক্যান্সার মৃত্যু, জাতীয় কৌশল ও সচেতনতার আহ্বান

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।