ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, ইরানের কর্মকর্তারা ও ফুটবলাররা দেশের সম্মান ও মর্যাদা রক্ষায় একসঙ্গে কাজ করছেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে মার্কিন-ইসরাইলি হামলায় নিহত স্কুলছাত্রীদের ছবি ও ফুটবল বিশ্বকাপের একটি ছবি পাশাপাশি রেখে লিখেছেন, ফুটবল মাঠ থেকে আলোচনার টেবিল কিংবা যুদ্ধক্ষেত্র—ইরানিদের প্রতিটি পদক্ষেপই জাতির মর্যাদা রক্ষার বৃহত্তর লড়াইয়ের অংশ।
সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় অগ্রগতিকে যখন মধ্যস্থতাকারীরা স্বাগত জানাচ্ছেন এবং একই সময়ে বেলজিয়ামের বিপক্ষে ইরানের বিশ্বকাপ ম্যাচ ড্র হয়েছে, তখনই আরাগচি এই বার্তা দেন। এতে কূটনীতি ও খেলাধুলাকে জাতীয় ঐক্যের প্রতীক হিসেবে তুলে ধরা হয়।
এর আগে, ২৮ ফেব্রুয়ারি ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধের প্রথম দিনে মিনাবের ‘শাজারেহ তাইয়্যেবাহ গার্লস স্কুলে’ ক্ষেপণাস্ত্র হামলায় প্রায় ১৬০ জন নিহত হন, যাদের অধিকাংশই ছিলেন স্কুলছাত্রী ও শিক্ষক।
কূটনীতি ও ফুটবলকে মর্যাদা রক্ষার ঐক্যের প্রতীক বললেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।