প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকার আইনি প্রক্রিয়া অনুসরণ করবে। সোমবার (১৩ এপ্রিল) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এ তথ্য জানান।
হুমায়ুন কবির বলেন, বিএনপি কখনোই দেশের স্বার্থ বিক্রি করে কোনো চুক্তি করবে না। ভারত-বাংলাদেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে এবং পাইপলাইনের মাধ্যমে জ্বালানি সরবরাহের জন্য ভারতকে ধন্যবাদ জানানো হয়েছে। তিনি আরও জানান, আগামী সপ্তাহে ভারত মেডিকেল ও ব্যবসায়ী ভিসা সহজ করতে সম্মত হয়েছে। হাদির হত্যাকারীদের দেশে আনার প্রক্রিয়াও চলছে।
প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর প্রসঙ্গে তিনি বলেন, এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সফরটি সার্কভুক্ত কোনো দেশে হতে পারে, তবে বিষয়টি বিবেচনাধীন রয়েছে।
শেখ হাসিনাকে ফেরাতে আইনি প্রক্রিয়া অনুসরণ করবে সরকার, জানালেন হুমায়ুন কবির
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।