Web Analytics

শিল্প ও ব্যবসা খাতে বিদ্যুৎ ও গ্যাসের সংকট মোকাবিলায় ২০২৮ সালের শুরু হওয়ার আগেই তৃতীয় ভাসমান এলএনজি টার্মিনাল বা এফএসআরইউ চালুর উদ্যোগ নিচ্ছে বাংলাদেশ। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ব্যবসায়ী সংগঠনের শীর্ষ নেতাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন এ তথ্য জানান।

সভায় বিদ্যুৎ ও গ্যাস খাতে সরকারের দুই, পাঁচ ও ১০ বছর মেয়াদি পরিকল্পনা ব্যবসায়ী নেতাদের সামনে তুলে ধরা হয়। মাহদী আমিন বলেন, বর্তমানে দুটি এফএসআরইউ থাকায় এলএনজি সরবরাহে নির্ভরতা তৈরি হয়েছে এবং এর একটি দীর্ঘদিন নষ্ট ছিল। সেটি মেরামতের পাশাপাশি প্রথমে এফএসআরইউর সংখ্যা তিনটিতে এবং পরে পাঁচটিতে উন্নীত করার লক্ষ্য নেওয়া হয়েছে।

দেশীয় গ্যাস অনুসন্ধান বাড়াতে প্রায় ১৫০টি গ্যাসকূপ খননের প্রক্রিয়া চলছে, যা শেষ হলে আরও ১৫০টি কূপ খননের উদ্যোগ নেওয়া হবে। স্থলভিত্তিক এলএনজি টার্মিনাল নির্মাণ ও গ্যাস সঞ্চালন-বিতরণ লাইন সম্প্রসারণের পরিকল্পনাও রয়েছে। বিদ্যুৎ উৎপাদনে তেল, গ্যাস ও কয়লার পাশাপাশি সৌরবিদ্যুৎকে অগ্রাধিকার দিয়ে বৈচিত্র্যময় জ্বালানি ব্যবস্থা গড়ার কথা বলা হয়েছে।

14 Sep 26 1NOJOR.COM

২০২৮ সালের আগেই তৃতীয় এফএসআরইউ চালুর সঙ্গে গ্যাস অনুসন্ধান বাড়ানোর উদ্যোগ

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।