কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পকেন্দ্রিক এলাকায় ২০২৫ সালের মে থেকে ২০২৬ সালের জুলাই পর্যন্ত ধারাবাহিক অভিযানে ১৬৬ জনকে গ্রেপ্তার করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এ সময়ে ৭১টি মামলায় গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে হত্যা মামলার ২২ জন, অস্ত্র মামলার ৮ জন, অপহরণ মামলার ১২ জন এবং মাদক মামলার ৪৩ জন রয়েছেন।
অভিযানে বিভিন্ন বয়সী ১৩ জন অপহৃত নারী, পুরুষ ও শিশুকে জীবিত ও নিরাপদে উদ্ধার করা হয়েছে বলে এপিবিএন জানিয়েছে। উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে ২ লাখ ৪ হাজার ৩১টি ইয়াবা, একটি সাব-মেশিনগান, একটি পিস্তল, একটি রিভলভার, সাতটি ওয়ান শুটারগান, দুটি একনলা বন্দুক, গুলি, কার্তুজ, দেশীয় অস্ত্র এবং মাদক বিক্রি ও অন্যান্য উৎসের নগদ টাকা।
পুলিশের দাবি, এসব অভিযানের পাশাপাশি ক্যাম্পে গ্রুপভিত্তিক সংঘর্ষ, অস্ত্রের মহড়া, বাল্যবিবাহ, জুয়া ও পারিবারিক সহিংসতা নিয়ন্ত্রণেও অগ্রগতি হয়েছে। ৮ এপিবিএনের অধিনায়ক রিয়াজ উদ্দিন আহমদ বলেন, গোয়েন্দা তথ্যভিত্তিক পরিকল্পিত অভিযান অব্যাহত রেখে ক্যাম্পে শান্তি-শৃঙ্খলা বজায় ও অপরাধ দমন করা হবে।
উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে এক বছরে ১৬৬ জন গ্রেপ্তার ও বিপুল অস্ত্র-মাদক উদ্ধার
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।