Web Analytics

ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতা সৌরভ দাস দেশের সব মানুষের প্রতি শান্তিপূর্ণ আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। রোববার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ভারতজুড়ে জরুরি অবস্থার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। তাঁর অভিযোগ, রাষ্ট্র নিজের নাগরিকদের বিরুদ্ধেই কার্যত যুদ্ধ ঘোষণা করেছে।

সৌরভ দাস মোদি সরকারের বিরুদ্ধে বিক্ষোভকারীদের ভয় দেখানো ও বলপ্রয়োগের অভিযোগ তোলেন। তিনি বলেন, গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে চাওয়া নাগরিকদের কণ্ঠরোধের চেষ্টা করছে ভারতের কেন্দ্রীয় সরকার। তাঁর ভাষ্য অনুযায়ী, ২৪ ঘণ্টা তাদের ফোন কর্তৃপক্ষের কাছে ছিল; এতে ফোন হ্যাক বা ক্লোন এবং ভুয়া প্রমাণ ঢুকিয়ে দেওয়ার আশঙ্কা রয়েছে।

সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, শনিবার পুলিশ তাদের বিমান থেকে অপহরণ করে নিয়ে যায়, শুধু একজন ব্যক্তিকে রক্ষা করার জন্য। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লেখেন, মোদি-শাহ দিল্লিকে দুর্গে পরিণত করেছেন এবং নাগরিকদের বিরুদ্ধে কার্যত যুদ্ধ ঘোষণা করেছেন। তিনি আরও বলেন, জ্ঞানেশ কুমার সরকারের টিকে থাকার অন্যতম প্রধান অবলম্বন।

12 Oct 26 1NOJOR.COM

শান্তিপূর্ণ বিক্ষোভের আহ্বান দিয়ে নাগরিক অধিকার দমনের অভিযোগ সৌরভ দাসের

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।