Web Analytics

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হরমুজ প্রণালি অবরোধের হুমকির পর ইরানের রেভ্যুলেশনারি গার্ড কোর (আইআরজিসি) নতুন একটি ড্রোন নজরদারি ভিডিও প্রকাশ করেছে। ১২ এপ্রিল ২০২৬ তারিখে প্রকাশিত এই ভিডিওর ক্যাপশনে বলা হয়, প্রণালির সব নৌযান চলাচল ইরানি বাহিনীর সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।

ভিডিও প্রকাশের পর আইআরজিসির নৌ কমান্ড সতর্ক করে জানায়, হরমুজ প্রণালিকে কেন্দ্র করে কোনো তৎপরতা চালানো হলে সংশ্লিষ্টদের পরিণতি ভোগ করতে হবে। অন্যদিকে, ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তিনি প্রণালি অবরোধ করতে চান, তবে তা বাস্তবায়নে কিছুটা সময় লাগবে। তিনি আরও হুঁশিয়ারি দেন, কোনো সমঝোতা না হলে ইরানের জ্বালানি অবকাঠামো ধ্বংস করে দেওয়া হতে পারে এবং দাবি করেন, একদিনেই ইরানকে শেষ করা সম্ভব।

এর আগে ইরান জানিয়েছিল, তাদের অবকাঠামোর ওপর হামলা হলে তারা ইসরাইলসহ অঞ্চলের অন্যান্য দেশে থাকা একই ধরনের স্থাপনাগুলো ধ্বংস করবে।

13 Apr 26 1NOJOR.COM

ট্রাম্পের হুমকির পর হরমুজে ড্রোন নজরদারি ভিডিও প্রকাশ ইরানের

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।