Web Analytics

কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকবিরোধী বিশেষ অভিযানে দেশের ১০ জেলায় ১ হাজার ২৩৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার থেকে গতকাল সোমবার সকাল পর্যন্ত চালানো অভিযানে কিশোর গ্যাংবিরোধী কার্যক্রমে ৭৯৪ জনকে আটক করা হয়। তাদের মধ্যে ৬১৬ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় দেওয়া হয়েছে এবং বাকি ১৭৮ জনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী জানান, চট্টগ্রামে ৮৯ জন আটক হয়েছেন। কুমিল্লায় ৩৬২, নোয়াখালীতে ১৩৭, লক্ষ্মীপুরে ১২৮, কক্সবাজারে ১৮, ব্রাহ্মণবাড়িয়ায় ১৬, চাঁদপুরে ১৭, ফেনীতে ৫, রাঙামাটিতে ১০ এবং খাগড়াছড়িতে ১২ জনকে আটক করা হয়েছে।

পুলিশের তথ্যে বিভিন্ন মামলায় গ্রেপ্তারদের মধ্যে নিয়মিত মামলায় ৯৫ জন, আগের মামলায় ৬২ জন, গ্রেপ্তারি পরোয়ানায় ১২১ জন, সাজা পরোয়ানায় ২৪ জন এবং মাদক মামলায় ৭১ জন রয়েছেন। মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালত ২০ জনকে কারাদণ্ড দিয়েছেন, ৮ হাজার ৭৫০ টাকা জরিমানা আদায় করেছেন এবং ৩৯টি মাদক মামলা হয়েছে। পুলিশ আটটি কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সদস্যকেও গ্রেপ্তার করেছে এবং জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান চলবে।

13 Oct 26 1NOJOR.COM

১০ জেলায় বিশেষ অভিযানে ৭৯৪ কিশোর গ্যাং সদস্য আটক করেছে পুলিশ

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।