জাতীয় নাগরিক পার্টির সদস্যসচিব আখতার হোসেন অভিযোগ করেছেন, জুলাই জাতীয় সনদে স্বাক্ষর, বাস্তবায়ন আদেশ জারি ও গণভোটে পাস হওয়ার পরও বিএনপি সরকার সংস্কার প্রস্তাব বাস্তবায়ন করতে চাইছে না। রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম অডিটোরিয়ামে এক আলোচনা সভায় তিনি একপেশে ও একদলীয় সংবিধান সংশোধন কমিটি বাতিলের দাবি জানান। গণভোটের গণরায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠনের মাধ্যমে সংকট সমাধানের কথাও বলেন তিনি।
জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজিত সভায় আখতার হোসেন বলেন, সনদ প্রণয়ন নিয়ে দীর্ঘদিন ঐকমত্য কমিশনে আলোচনা হয়েছে। এনসিপি শুরু থেকেই সনদের আইনি ভিত্তির দাবি তুলেছিল, কারণ আইনগত বাধ্যবাধকতা না থাকলে পরবর্তী সময়ে সংস্কার প্রস্তাব বাস্তবায়ন নাও হতে পারে বলে তাদের আশঙ্কা ছিল। তাঁর ভাষ্য, বর্তমান পরিস্থিতিতে সেই আশঙ্কাই স্পষ্ট হয়েছে।
আখতার হোসেন পুলিশ সংস্কার কমিশন গঠন না হওয়া, সুপ্রিম কোর্ট সচিবালয় বাদ দেওয়া এবং সংসদের স্থায়ী কমিটিতে আনুপাতিক হারে বিরোধী দলের সভাপতিত্ব না দেওয়ার কথা উল্লেখ করেন। তিনি বলেন, এসব বিষয়ে বিএনপির নোট অব ডিসেন্ট ছিল না। তাঁর দাবি, বিএনপি আগে সম্মত হলেও এখন এসব প্রতিশ্রুতি পালন করছে না।
গণভোটের পরও জুলাই সনদের সংস্কার বাস্তবায়ন না করার অভিযোগ এনসিপির
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।