Web Analytics

ককরোচ জনতা পার্টির (সিজেপি) তিন শীর্ষ নেতা অভিজিৎ দীপকে, আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসকে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে গ্রেপ্তার দেখিয়েছে দিল্লি পুলিশ। রোববার সকালে পুলিশ সিজেপির আইনি বিষয় দেখভালকারী প্রতিনিধিদের এ তথ্য জানায়। স্থানীয় সময় সকাল ৯টায় তিনজনকে দিল্লি ক্যান্টনমেন্ট থানায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করা হয়।

দিল্লি পুলিশ জানিয়েছে, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১২৬ ও ১৭০ ধারায় তাদের সতর্কতামূলক গ্রেপ্তার করা হয়েছে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর বাতিলের দাবিতে শনিবার যন্তর মন্তর অভিযানের ডাক দিয়েছিল সিজেপি।

মুম্বাই থেকে তাদের বিমান দিল্লিতে নামার পর পুলিশ তিন নেতাকে আটক করে। প্রতিবেদনে বলা হয়েছে, পুলিশ বিমানের ভেতরে ঢুকে দীপকে, সৌরভ ও আশুতোষকে নিয়ে যায়। রোববার তাদের গ্রেপ্তার দেখানো হয়। সিজেপির আইনবিষয়ক প্রধান রত্না সিংহ বলেন, দলের লিগ্যাল টিম থানায় থাকবে। তিন নেতার মুক্তির জন্য সিজেপি সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ চেয়েছে।

11 Oct 26 1NOJOR.COM

মুম্বাই থেকে দিল্লিগামী বিমান নামার পর আটক তিন সিজেপি নেতাকে গ্রেপ্তার দেখাল পুলিশ

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।