Web Analytics

দক্ষিণ কোরিয়ার বিমান বাহিনী ২০২১ সালে দেগু শহরের কাছে দুটি এফ-১৫কে যুদ্ধবিমানের মাঝ আকাশে সংঘর্ষের ঘটনায় ক্ষমা চেয়েছে। বুধবার প্রকাশিত রাষ্ট্রীয় নিরীক্ষা ও পরিদর্শন বোর্ডের প্রতিবেদনে বলা হয়, এক পাইলট উড্ডয়নের সময় সেলফি তুলছিলেন ও ভিডিও ধারণ করছিলেন, যার ফলেই দুর্ঘটনাটি ঘটে। বিমান বাহিনীর মুখপাত্র জানান, ঘটনার জন্য জনগণের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করা হয়েছে। সংশ্লিষ্ট এক পাইলটকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে এবং তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। পরে তিনি সামরিক বাহিনী ছেড়ে দেন।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, উইংম্যান পাইলট ইউনিটের সঙ্গে শেষ ফ্লাইটটি স্মরণীয় করতে সেলফি তুলতে গিয়ে অনুমতি ছাড়াই বিমানটিকে উপরে তোলেন ও কাত করেন। অন্য পাইলট লিড জেট থেকে ভিডিও ধারণ করছিলেন। বিমান দুটি কাছাকাছি চলে এলে সংঘর্ষ এড়ানোর চেষ্টা করা হলেও উইংম্যানের লেজ লিড জেটের ডানায় আঘাত করে। তবে কেউ আহত হননি।

বিমান বাহিনী জানিয়েছে, তারা ফ্লাইট নিরাপত্তা বিধি আরও কঠোর করছে এবং ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে পদক্ষেপ নিচ্ছে।

23 Apr 26 1NOJOR.COM

সেলফি তুলতে গিয়ে ২০২১ সালের যুদ্ধবিমান সংঘর্ষে ক্ষমা চাইল দক্ষিণ কোরিয়া

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।