Web Analytics

আওয়ামী লীগের দেড় দশকের দুঃশাসনের সময় শতাধিক মানুষ হত্যার দায়ে বরখাস্ত সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে পৃথিবী থেকে অবাঞ্ছিত করা উচিত বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম মন্তব্য করেছেন। বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ জিয়াউলের বিরুদ্ধে দ্বিতীয় দিনের যুক্তিতর্ক উপস্থাপনের সময় তিনি এ কথা বলেন।

চিফ প্রসিকিউটর বলেন, সামরিক কর্মকর্তা হিসেবে জিয়াউলের দায়িত্ব ছিল মানুষের জান-মালের নিরাপত্তা এবং দেশের সার্বভৌমত্ব রক্ষা করা। কিন্তু তিনি শতাধিক মানুষ হত্যা করেছেন বলে আমিনুল ইসলাম অভিযোগ করেন। তিনি আরও বলেন, সাবেক সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া জিয়াউলকে ক্যান্টনমেন্টে পারসোনা নন গ্রাটা বা অবাঞ্ছিত ঘোষণা করেছিলেন।

প্রসিকিউশন জিয়াউলের বিরুদ্ধে তিনটি সুনির্দিষ্ট অভিযোগ এনেছে। প্রথমটিতে ২০১১ সালের ১১ জুলাই রাতে গাজীপুরের পুবাইলে সজলসহ তিনজনকে তাঁর সরাসরি উপস্থিতিতে হত্যার অভিযোগ রয়েছে। অন্য দুটি অভিযোগে ২০১০ থেকে ২০১৩ সালে বরগুনা, বলেশ্বর নদী, বাগেরহাট ও সুন্দরবন এলাকায় ৫০ জন করে মোট ১০০ জন হত্যার কথা বলা হয়েছে। বিচারিক কার্যক্রম বিটিভি ও প্রসিকিউশনের ফেসবুক পেজে সরাসরি সম্প্রচার হচ্ছে।

25 Nov 26 1NOJOR.COM

জিয়াউল আহসানের বিরুদ্ধে শতাধিক হত্যার অভিযোগে ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটরের যুক্তিতর্ক

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।