Web Analytics

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে রোববার, ৩০ আগস্ট শুরু হয়েছে ‘Pubali Bank PLC Presents Jagannath University AI & IT Fest 2026’। শহীদ সাজিদ ভবন প্রাঙ্গণে জবি আইটি সোসাইটির আয়োজনে অনুষ্ঠিত দিনব্যাপী এ উৎসবে দেশের প্রায় ২০টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং ৪০টি টেক ক্লাব অংশ নিচ্ছে। আয়োজনটির মিডিয়া পার্টনার দৈনিক আমার দেশ।

কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবটিকস, উদ্ভাবন, প্রজেক্ট শোকেস ও অলিম্পিয়াডসহ নানা প্রযুক্তিভিত্তিক কার্যক্রম রাখা হয়েছে উৎসবে। ‘AI Ad-Venture—Prompt to Production Challenge’-এ অংশগ্রহণকারীরা এআই ব্যবহার করে ধারণাকে বাস্তবসম্মত প্রোডাকশনে রূপ দেওয়ার চ্যালেঞ্জে অংশ নিচ্ছেন। জুনিয়র ও সিনিয়র বিভাগে AI & IT Olympiad অনুষ্ঠিত হচ্ছে। BrainChild Season 2.0-তে তরুণ উদ্ভাবকদের তৈরি অ্যাপ, ওয়েবসাইট ও এআইভিত্তিক প্রকল্প প্রদর্শিত হচ্ছে।

TechUncut, Industry Talk ও Live Pitch পর্বে প্রধান নির্বাহী কর্মকর্তা, শিল্পখাতের প্রতিনিধি, প্রযুক্তিবিদ, কনটেন্ট ক্রিয়েটর ও মেন্টরদের অংশ নেওয়ার কথা রয়েছে। TechCare Zone-এ সফটওয়্যার ইনস্টলেশন, সিস্টেম সেটআপ ও অন্যান্য প্রযুক্তিগত সহায়তা দেওয়া হচ্ছে। আয়োজকেরা বলছেন, এ আয়োজন শিক্ষার্থীদের দক্ষতা প্রদর্শন, নেটওয়ার্কিং এবং বিশ্ববিদ্যালয়ভিত্তিক উদ্ভাবনী উদ্যোগকে জাতীয় পর্যায়ে তুলে ধরার সুযোগ তৈরি করবে।

30 Aug 26 1NOJOR.COM

জবির এআই ও আইটি ফেস্টে ২০ বিশ্ববিদ্যালয় ও ৪০ টেক ক্লাবের অংশগ্রহণ

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।