Web Analytics

ঈদযাত্রার তৃতীয় দিনে রাজধানীর কমলাপুর রেলস্টেশনে নীলসাগর ও রংপুর এক্সপ্রেসসহ পাঁচটি ট্রেনের শিডিউল বিপর্যয় ঘটে। সোমবার সকাল থেকেই স্টেশনের প্রতিটি প্ল্যাটফর্মে ঘরমুখো মানুষের উপচেপড়া ভিড় দেখা যায়। ট্রেনের বিলম্বে হাজারো যাত্রী চরম ভোগান্তিতে পড়েন।

রেল কর্তৃপক্ষ ঘটনাটিকে ‘অপারেশনাল ডিলে’ হিসেবে ব্যাখ্যা করে জানিয়েছে, রেললাইনের ওপর স্থানীয়দের খড় শুকানোর কারণে ট্রেনের গতি কমে যায়। তবে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে গিয়ে যাত্রীরা তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন।

স্টেশন সূত্রে জানা গেছে, সকাল থেকে প্রায় ১৫টি ট্রেন বিভিন্ন গন্তব্যে ছেড়ে গেছে। এর মধ্যে বেশিরভাগ ট্রেন সময়মতো ছাড়লেও দুটি ট্রেন বিলম্বে ছেড়েছে এবং আরও দুটি ট্রেন নির্ধারিত সময় পার হলেও প্ল্যাটফর্ম ছাড়েনি।

25 May 26 1NOJOR.COM

ঈদযাত্রায় ঢাকার কমলাপুরে পাঁচ ট্রেনের শিডিউল বিপর্যয়

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।