Web Analytics

নরসিংদীর রায়পুরার বাঁশগাড়ি ইউনিয়নে আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে রোববার সকালে ২ জন নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছেন। সাবেক চেয়ারম্যান আশরাফুল হক সরকার এবং বর্তমান চেয়ারম্যান রাতুল হাসানের বিরোধ সংঘর্ষে রূপ নেয়। দেশীয় অস্ত্র ও বন্দুক ব্যবহৃত হয় সংঘর্ষে। গুরুতর আহত আলমগীর হোসেন হাসপাতালে নেওয়ার পর মারা যান। একজন নিহত ও আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ তদন্ত করছে।

26 Jan 25 1NOJOR.COM

নরসিংদীতে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ১০

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।