ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. ওমর ফারুক খাঁনকে দেড় মাসের ছুটিতে পাঠিয়েছে ব্যাংকের পরিচালনা পর্ষদ। ব্যাংক সূত্রে জানা গেছে, আগামীকাল অর্থাৎ ১৩ এপ্রিল ২০২৬ থেকে এ ছুটি কার্যকর হবে। তিনি ২৮ এপ্রিল থেকে ১৫ দিনের ছুটির আবেদন করেছিলেন, তবে পরিচালনা পর্ষদ ১৩ এপ্রিল থেকে ৩১ মে পর্যন্ত ছুটি অনুমোদন করে।
এ বিষয়ে জানতে ব্যাংকের চেয়ারম্যান ড. এম জুবায়দুর রহমানকে একাধিকবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি। ওমর ফারুক খাঁন গত বছরের আগস্টে ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ পান।
ব্যাংক কর্তৃপক্ষ এখনো ছুটির কারণ বা এমডির অনুপস্থিতিতে দায়িত্ব পালন করবেন কে—তা সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করেনি।
ইসলামী ব্যাংকের এমডি ওমর ফারুক খাঁন ১৩ এপ্রিল থেকে ৩১ মে পর্যন্ত ছুটিতে
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।