Web Analytics

মুসলিম বিশ্বের ঐক্য জোরদারের লক্ষ্য নিয়ে তুরস্কের ইস্তাম্বুলে তিন দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে। বুধবার ‘মধ্যপন্থি উম্মাহর ঐক্য: অভিন্ন মূলনীতি থেকে ঐক্যের সনদ’ শীর্ষক সম্মেলনটির উদ্বোধন হয়। বিভিন্ন দেশের প্রায় ২৫০ জন মুসলিম আলেম, চিন্তাবিদ, গবেষক ও ধর্মীয় প্রচারক এতে অংশ নিয়েছেন।

ইন্টারন্যাশনাল ইউনিয়ন অব মুসলিম স্কলার্সের পৃষ্ঠপোষকতায় আয়োজিত সম্মেলনে ইসলামের অভিন্ন মূলনীতির ভিত্তিতে মুসলিম উম্মাহর ঐক্য এবং সমসাময়িক চ্যালেঞ্জ মোকাবিলায় সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। সিরিয়ার আওকাফবিষয়ক মন্ত্রী মোহাম্মদ আবু আল-খায়ের শুকরির নেতৃত্বে একটি সিরীয় প্রতিনিধিদলও অংশ নিয়েছে। উদ্বোধনী অধিবেশনে সংগঠনটির মহাসচিব আলী আল-কারাদাগিসহ বিভিন্ন দেশের আলেম ও গবেষকেরা উপস্থিত ছিলেন।

শুকরি বলেন, সুপ্রিম ফতোয়া কাউন্সিলের সহযোগিতায় প্রণীত সিরিয়ার ইসলামি বক্তব্যের ঐক্যবিষয়ক সনদে ১ হাজার ৮০০-এর বেশি আলেম স্বাক্ষর করেছেন। সম্মেলনে প্রস্তাবিত ‘উম্মাহর ঐক্যের সনদ’ নিয়ে একাধিক একাডেমিক অধিবেশন ও কর্মশালা হবে। কার্যকর কর্মপরিকল্পনা ও অগ্রগতি পর্যবেক্ষণব্যবস্থার প্রয়োজনীয়তাও তুলে ধরা হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর সম্মেলন শেষ হওয়ার কথা এবং সমাপনীতে চূড়ান্ত বিবৃতি প্রকাশ করা হবে।

29 Oct 26 1NOJOR.COM

মুসলিম উম্মাহর ঐক্য ও প্রস্তাবিত সনদ নিয়ে ইস্তাম্বুলে সম্মেলন শুরু

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।