Web Analytics

বিএনপি চেয়ারপারসন তারেক রহমান সোমবার ঢাকায় ১১টি দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনারদের সঙ্গে বৈঠক করেছেন। কানাডার হাইকমিশনার ও নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে পৃথক বৈঠকের পর ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের নেতৃত্বে জার্মানি, ফ্রান্স, সুইডেন, ডেনমার্ক, স্পেন ও ইতালিসহ নয় দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে যৌথ বৈঠক হয়। বৈঠকের বিষয়টি গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের সামনে সাংবাদিকদের জানান দলটির যুগ্ম-মহাসচিব হুমায়ুন কবির।

হুমায়ুন কবির বলেন, বৈঠকে দ্বিপাক্ষিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়, বিএনপির ৩১ দফা উন্নয়ন পরিকল্পনা এবং ভবিষ্যতে সরকার গঠন করলে কানাডা, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সম্পর্ক জোরদারের বিষয়ে আলোচনা হয়। তিনি জানান, বৈঠকগুলো অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং ২৫ ডিসেম্বরের প্রত্যাবর্তনের পর আন্তর্জাতিক মহলে তারেক রহমানকে গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতা হিসেবে দেখা হচ্ছে।

তিনি আরও বলেন, চলমান অন্তর্বর্তী সরকারের অগ্রগতি বজায় রাখা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে ইতিবাচক অগ্রযাত্রা অব্যাহত রাখার বিষয়ে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করেছে। বাণিজ্য, বিনিয়োগ, রোহিঙ্গা ইস্যু ও আন্তর্জাতিক সহযোগিতা নিয়েও আলোচনা হয়েছে।

20 Jan 26 1NOJOR.COM

ঢাকায় ১১ দেশের কূটনীতিকদের সঙ্গে তারেক রহমানের বৈঠক, দ্বিপাক্ষিক ও উন্নয়ন ইস্যুতে আলোচনা

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।