Web Analytics

পাবনার ভাঙ্গুরায় নাশকতা মামলায় আওয়ামী লীগের দুই নেতা সাবেক উপজেলা চেয়ারম্যান গোলাম হাসনাইন রাসেল ও তার সহযোগী বশির উদ্দিনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার বিকেলে পাবনা ডিবির ওসি রাশিদুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাত ৩টার দিকে ঢাকার মিরপুর এলাকা থেকে ডিবির একটি দল তাদের আটক করে। রাসেল সাবেক এমপি মকবুল হোসেনের ছেলে ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, আর বশির উদ্দিন বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবং এপিক প্রিন্টার্সের মালিক।

স্থানীয়দের অভিযোগ, রাসেল ও তার ভাইসহ কয়েকজন প্রভাবশালী নেতা গত ১৬ বছর এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন। তারা বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করতেন এবং নিজ দলের একটি অংশকে দল থেকে বিতাড়িত করার চেষ্টা চালাতেন। এছাড়া ভাঙ্গুরা, ফরিদপুর ও চাটমোহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগ-বাণিজ্যের মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগও রয়েছে।

৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর জনগণের রোষ এড়াতে রাসেল এলাকা ছেড়ে পালিয়ে যান। জিজ্ঞাসাবাদ শেষে তাকে পাবনা আদালতে পাঠানো হয়েছে এবং বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

21 Jul 26 1NOJOR.COM

ভাঙ্গুরায় নাশকতা মামলায় দুই আ.লীগ নেতা গ্রেপ্তার নিশ্চিত করেছে ডিবি

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।