প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সৌজন্য সাক্ষাৎ হয়েছে। রোববার চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎ শেষে তারা একটি সংক্ষিপ্ত মতবিনিময় সভায় অংশ নেন।
এর আগে বিকেল ৩টা ২০ মিনিটে প্রধানমন্ত্রী হেলিকপ্টারযোগে চট্টগ্রামের বাঁশখালী থেকে ফটিকছড়িতে পৌঁছান। ফটিকছড়ির পেলাগাজী দিঘির মাঠে হেলিকপ্টার অবতরণের পর স্থানীয় নেতাকর্মীরা তাকে অভ্যর্থনা জানান। এরপর তিনি সড়কপথে বাবুনগর মাদ্রাসার উদ্দেশে রওনা হন।
প্রধানমন্ত্রীর যাত্রাপথে সড়কের দুই পাশে দাঁড়িয়ে হাজারো মানুষ তাকে শুভেচ্ছা জানান। মাদ্রাসায় পৌঁছালে শিক্ষার্থীরাও উচ্ছ্বসিত হন; প্রধানমন্ত্রী হাত নেড়ে তাদের শুভেচ্ছার জবাব দেন এবং কুশল বিনিময় করেন। মাদ্রাসার কর্মকর্তাদের স্বাগত গ্রহণ ও মতবিনিময় সভা শেষে তিনি সড়কপথে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার উদ্দেশে রওনা দেন।
ফটিকছড়ির বাবুনগর মাদ্রাসায় হেফাজত আমিরের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।