Web Analytics

পেরুর দক্ষিণ-পূর্বাঞ্চলের প্রত্যন্ত ভ্রায়েম উপত্যকায় দেশটির বিমানবাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে আট সামরিক সদস্য নিহত হয়েছেন। পাইলট গুরুতর আহত হয়েছেন বলে শুক্রবার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে। আপুরিমাক, এনে ও মানতারো নদীর অববাহিকা নিয়ে গঠিত এই এলাকায় একটি টহল দলের সদস্যদের উদ্ধারে যাওয়ার সময় হেলিকপ্টারটি দুর্ঘটনার শিকার হয়। অনুসন্ধান ও উদ্ধারকারী দল দুর্ঘটনাস্থলে হেলিকপ্টার ও নয়জন সামরিক সদস্যকে খুঁজে পায়।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী, পাইলট এনজো এসপিনোজা রোকে একমাত্র জীবিত ব্যক্তি। উন্নত চিকিৎসার জন্য তাঁকে লিমায় নেওয়া হয়েছে। বৃহস্পতিবার রাতে হেলিকপ্টারটি নিখোঁজ হওয়ার খবর পাওয়া যায়। এর আগে এটি আয়াকুচো অঞ্চলের প্রত্যন্ত সানাবাম্বা এলাকা থেকে তিন সেনাসদস্যকে উদ্ধার করেছিল।

কেন ওই তিন সেনাসদস্যকে উদ্ধার করতে হয়েছিল, সে বিষয়ে কর্তৃপক্ষ কোনো বিস্তারিত তথ্য দেয়নি। তবে উদ্ধার হওয়া তিনজনও হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হয়েছেন। পেরুর সবচেয়ে বড় কোকা উৎপাদনকারী উপত্যকা ভ্রায়েমে মাদক পাচার এবং শাইনিং পাথ গেরিলা গোষ্ঠীর অবশিষ্ট সদস্যদের উপস্থিতির কারণে বহু দশক ধরে সামরিক তৎপরতা জোরদার রয়েছে। ফেব্রুয়ারিতে দক্ষিণ পেরুতে আরেকটি এমআই-১৭ বিধ্বস্ত হয়ে ১৫ আরোহীর সবাই নিহত হন।

28 Nov 26 1NOJOR.COM

পেরুতে বিমানবাহিনীর হেলিকপ্টার বিধ্বস্তে আট সামরিক সদস্য নিহত, পাইলট আহত

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।