যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি হয় মারা গেছেন, না হয় খুবই খারাপ অবস্থায় আছেন। ফ্লোরিডার মিয়ামিতে ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ প্রায়োরিটি ফোরামে ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, ইরানে এখন কোনো নেতা নেই এবং যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপ দেশটির নেতৃত্ব ও প্রতিরক্ষা ক্ষমতা ধ্বংস করে দিয়েছে।
ট্রাম্প আরও বলেন, ইরানের নৌবাহিনী ও বিমানবাহিনী সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে, তাদের যুদ্ধবিমান ও যোগাযোগ ব্যবস্থা নিশ্চিহ্ন করা হয়েছে। তিনি জানান, যুক্তরাষ্ট্র এখন ইরানের অস্ত্র মজুত ও ক্ষেপণাস্ত্র ও ড্রোন তৈরির কারখানাগুলো ধ্বংস করছে, যা তাদের প্রতিরক্ষা শিল্পকে সম্পূর্ণভাবে ভেঙে দেবে।
প্রতিবেদনে বলা হয়েছে, ২৮ ফেব্রুয়ারি ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের প্রথম দিনেই নিহত হন সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। আহত অবস্থায় মোজতবা খামেনিকে নতুন সর্বোচ্চ নেতা করা হয়। ১২ মার্চ তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আমন্ত্রণে মস্কো যান এবং বর্তমানে সেখানে চিকিৎসাধীন আছেন।
ট্রাম্পের দাবি, ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি মৃত বা গুরুতর অসুস্থ
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।