গণভোটের গণরায় বাস্তবায়ন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কার্যকর ব্যবস্থা, সীমান্ত হত্যা ও পুশ-ইন বন্ধ এবং জনদুর্ভোগ নিরসনের দাবিতে শনিবার রংপুরে বিভাগীয় সমাবেশ করবে ১১ দলীয় ঐক্য। বেলা আড়াইটায় রংপুর জিলা স্কুল মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হবে।
১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ও জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ জানান, এটি দেশব্যাপী পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ। বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান এমপি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন এবং জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি সভাপতিত্ব করবেন। লিবারেল ডেমোক্রেটিক পার্টি, বাংলাদেশ খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, আমার বাংলাদেশ পার্টি ও অন্যান্য দলের নেতারা বক্তব্য রাখবেন।
রংপুর বিভাগের সব শ্রেণি-পেশার মানুষকে সমাবেশ সফল করতে অংশগ্রহণের আহ্বান জানিয়েছে ১১ দলীয় ঐক্য।
তিস্তা প্রকল্প ও সীমান্ত নিরাপত্তার দাবিতে শনিবার রংপুরে ১১ দলীয় ঐক্যের সমাবেশ
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।