বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এমপি বৃহস্পতিবার রাজধানীর মিরপুরে এসএসসি, দাখিল ও সমমানের বিভিন্ন পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন। তিনি মিরপুর-১০ আদর্শ উচ্চ বিদ্যালয়, কাজীপাড়া সিদ্দিকিয়া ফাজিল মাদরাসা ও শহীদ পুলিশ স্মৃতি কলেজের কেন্দ্রসমূহ ঘুরে দেখেন এবং পরীক্ষার্থীদের খোঁজখবর নেন ও তাদের সফলতার জন্য দোয়া করেন।
পরিদর্শনকালে তিনি কেন্দ্রসচিবদের পরীক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার পরামর্শ দেন এবং পরীক্ষাকালীন নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ বজায় রাখার আহ্বান জানান। এ সময় তার সঙ্গে ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিনসহ স্থানীয় নেতারা।
পরে তিনি স্থানীয় জামায়াতে ইসলামী কর্তৃক কেন্দ্রের বাইরে অভিভাবকদের জন্য স্থাপিত ছাউনি ও সুপেয় পানির ব্যবস্থাপনা পরিদর্শন করেন। অভিভাবকেরা এই সুন্দর পরিবেশ নিশ্চিত করার জন্য বিরোধীদলীয় নেতাসহ সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।
বিরোধীদলীয় নেতা মিরপুরে এসএসসি কেন্দ্র পরিদর্শন করে সুষ্ঠু পরিবেশের আহ্বান জানান
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।