Web Analytics

সৌদি আরব প্রথমবারের মতো মর্যাদাপূর্ণ ‘বাদশাহ আবদুল আজিজ আন্তর্জাতিক কোরআন হিফজ, তেলাওয়াত ও তাফসির প্রতিযোগিতা’-তে নারী বিভাগ যুক্ত করেছে। ফলে আসন্ন ৪৬তম আসরে নারী প্রতিযোগীরাও আনুষ্ঠানিকভাবে অংশ নিতে পারবেন। সৌদি প্রেস এজেন্সির তথ্য অনুযায়ী, ইসলাম বিষয়ক মন্ত্রী শায়খ ড. আবদুল লতিফ বিন আবদুল আজিজের প্রস্তাবের ভিত্তিতে বাদশাহ সালমান বিন আবদুল আজিজ এই সিদ্ধান্ত অনুমোদন দিয়েছেন। প্রতিবছর মক্কার পবিত্র মসজিদ আল-হারামে আয়োজিত এই প্রতিযোগিতা মুসলিম বিশ্বের অন্যতম সম্মানজনক কোরআনিক আয়োজন হিসেবে পরিচিত।

ইসলাম বিষয়ক মন্ত্রণালয় এই উদ্যোগকে প্রতিযোগিতার ইতিহাসে একটি বড় মাইলফলক হিসেবে উল্লেখ করেছে। তাদের মতে, এর মাধ্যমে নারী ও পুরুষ উভয়ের জন্যই এই আন্তর্জাতিক মঞ্চ সমানভাবে উন্মুক্ত হলো।

এ বছরের প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান আগামী ১৯ আগস্ট অনুষ্ঠিত হবে।

13 May 26 1NOJOR.COM

সৌদি আরবে প্রথমবার নারীদের জন্য কোরআন প্রতিযোগিতার সুযোগ

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।