Web Analytics

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বিজ্ঞান ও প্রযুক্তিতে দক্ষ, জাতীয় মূল্যবোধে উজ্জীবিত এবং দেশপ্রেমিক নতুন প্রজন্ম গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন। বুধবার মিরপুর সেনানিবাসে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি বা এমআইএসটির ২৩তম কাউন্সিল সভা ও ১৯তম গ্রাজুয়েশন সেরিমনিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আইএসপিআরের সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, কাউন্সিল সভায় এমআইএসটির একাডেমিক কার্যক্রম, শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন, প্রশাসনিক কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। চলমান অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি উচ্চশিক্ষা ও প্রযুক্তিগত শিক্ষার মানোন্নয়নে দিকনির্দেশনা ও সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে মন্ত্রী প্রতিষ্ঠানের নবনির্মিত স্পোর্টস কমপ্লেক্স উদ্বোধন করেন এবং এর বিভিন্ন সুযোগ-সুবিধা পরিদর্শন করেন।

গ্রাজুয়েশন সেরিমনিতে ডিগ্রিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে পদক ও সনদ বিতরণ করেন মন্ত্রী এবং কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য তাদের অভিনন্দন জানান। তিনি একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ, বিবেকবান ও দায়িত্বশীল নাগরিক গঠনের প্রয়োজনীয়তার কথা বলেন। এমআইএসটির তথ্য অনুযায়ী, ২০২০ থেকে ২০২৫ সাল পর্যন্ত ৩ হাজার ৬৬৮ জন শিক্ষার্থী স্নাতক ডিগ্রি সম্পন্ন করেছেন; তাদের মধ্যে ৯৪৩ জন সামরিক, ২ হাজার ৭১৮ জন বেসামরিক ও ৭ জন বিদেশি শিক্ষার্থী।

25 Nov 26 1NOJOR.COM

এমআইএসটি সমাবর্তনে দক্ষ ও দেশপ্রেমিক প্রজন্ম গঠনের আহ্বান শিক্ষামন্ত্রীর

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।