মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও হরমুজ প্রণালী দিয়ে অপরিশোধিত তেল পরিবহনে বিঘ্নের মধ্যে জুলাই মাসের জন্য দৈনিক ১ লাখ ৮৮ হাজার ব্যারেল তেল উৎপাদন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ওপেক প্লাস। রোববার এক ভার্চ্যুয়াল বৈঠকে সৌদি আরব, রাশিয়া, ইরাক, কুয়েত, কাজাখস্তান, আলজেরিয়া ও ওমানের জ্বালানিমন্ত্রীরা এই সিদ্ধান্ত অনুমোদন করেন বলে জানিয়েছে সংগঠনটি।
ওপেক প্লাসের ভাষ্য অনুযায়ী, বৈশ্বিক তেলবাজারে স্থিতিশীলতা বজায় রাখা এবং উচ্চ তেলের দামের সময়ে সদস্য দেশগুলোর ক্ষতিপূরণমূলক উৎপাদন সমন্বয় দ্রুত বাস্তবায়নের লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে রিস্টাড এনার্জির বিশ্লেষক হোর্হে লেওন মনে করেন, হরমুজ প্রণালীর সংকটের কারণে এই উৎপাদন বৃদ্ধি বাজারে তেমন প্রভাব ফেলবে না।
বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালীর অস্থিরতা দীর্ঘস্থায়ী হলে বৈশ্বিক জ্বালানি বাজারে চাপ আরও বাড়তে পারে এবং তেলের দাম উচ্চ পর্যায়ে থাকতে পারে।
মধ্যপ্রাচ্যের সংঘাতের মধ্যে জুলাইয়ে তেল উৎপাদন বাড়াচ্ছে ওপেক প্লাস
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।