Web Analytics

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনায় সব পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন। সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, যুদ্ধবিরতি লঙ্ঘন শান্তি প্রক্রিয়ার চেতনাকে ক্ষুণ্ণ করছে এবং দুই সপ্তাহের যুদ্ধবিরতিকে সম্মান জানানো জরুরি। পাকিস্তান বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে এই যুদ্ধবিরতির মধ্যস্থতা করছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে টেলিফোনে আলাপে ইসরাইলের যুদ্ধবিরতি লঙ্ঘনের বিষয়টি উত্থাপন করেন। পাকিস্তানের মধ্যস্থতায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হন।

প্রধানমন্ত্রী শেহবাজ জানিয়েছেন, সব বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে আগামী ১০ এপ্রিল ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে।

09 Apr 26 1NOJOR.COM

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতিতে সংযম ও শান্তি প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধার আহ্বান পাকিস্তানের

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।