Web Analytics

কাতার বলেছে, তারা কূটনৈতিক প্রচেষ্টাকে অগ্রাধিকার দিচ্ছে এবং যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতা অব্যাহত রেখেছে। মঙ্গলবার ব্রিটিশ সাংবাদিক পিয়ার্স মরগানের সঙ্গে সাক্ষাৎকারে কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল থানি এ কথা বলেন। তিনি জানান, সমাধানের দিকে কীভাবে এগোনো যায়, সে বিষয়ে দুই দেশের সরকারকেই সর্বোচ্চ সহযোগিতা ও পরামর্শ দেওয়ার চেষ্টা করছে কাতার।

শেখ মোহাম্মদ বলেন, পর্দার আড়ালের কূটনৈতিক যোগাযোগই অগ্রগতির সবচেয়ে কার্যকর পথ। কাতারের অবস্থান হলো কূটনৈতিক যোগাযোগের মাধ্যমে দুই পক্ষকে সমাধানের পথ খুঁজে পেতে সহায়তা করা।

একই দিনে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি বলেন, দোহা তার মধ্যস্থতার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এবং যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বার্তা আদান-প্রদান করছে। সামরিক উত্তেজনা আরও বাড়তে পারে বলে কাতার উদ্বিগ্ন। এ পরিস্থিতিতে দেশটি শান্তিপূর্ণ সমাধানের পথ খুঁজছে বলে তিনি জানান।

30 Sep 26 1NOJOR.COM

শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বার্তা বিনিময় করছে কাতার

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।