Web Analytics

২০২৬ সালের প্রথম চার মাসে ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি বড় ধরনের হ্রাস পেয়েছে। ইউরোস্ট্যাটের তথ্য অনুযায়ী, জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত সময়ে বাংলাদেশের রপ্তানি আগের বছরের তুলনায় ১৯ দশমিক ৩৩ শতাংশ কমে ৬০৮ দশমিক ৬২ কোটি ইউরোতে দাঁড়িয়েছে, যা ২০২৫ সালের একই সময়ে ছিল ৭৫৪ দশমিক ৪৭ কোটি ইউরো। শুধু এপ্রিল মাসেই রপ্তানি কমেছে ১৯ দশমিক ৫৩ শতাংশ। বৈশ্বিক বাণিজ্যের অনিশ্চয়তা ও অভ্যন্তরীণ সংকটের মধ্যে এই পতন খাতসংশ্লিষ্টদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।

ইউরোস্ট্যাট জানায়, একই সময়ে ইইউয়ের মোট পোশাক আমদানি কমেছে ১০ দশমিক ৪২ শতাংশ, যা ২ হাজার ৭৭৭ কোটি ইউরো। তবে বাংলাদেশের রপ্তানি হ্রাসের হার এই গড়ের চেয়ে বেশি। চীন, তুরস্ক, ভারত, ভিয়েতনাম ও পাকিস্তানসহ অন্যান্য দেশ থেকেও আমদানি কমেছে, কিন্তু বাংলাদেশের পতন সবচেয়ে বেশি। এ সময়ে ইইউ বাংলাদেশ থেকে ৪৩ কোটি ৫৯ লাখ কেজি পোশাক আমদানি করেছে, যা আগের বছরের তুলনায় ৯ দশমিক ৯১ শতাংশ কম। প্রতি কেজির গড় মূল্যও ১০ দশমিক ৪৫ শতাংশ কমে ১৩ দশমিক ৯৬ ইউরো হয়েছে।

খাতসংশ্লিষ্টদের মতে, দেশের মোট রপ্তানি আয়ের প্রায় অর্ধেক আসে ইইউ থেকে। তাই এই বাজারে দীর্ঘমেয়াদি পতন সামগ্রিক অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

29 Jun 26 1NOJOR.COM

২০২৬ সালের শুরুতে ইইউতে পোশাক রপ্তানিতে বাংলাদেশের পতন সবচেয়ে বেশি

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।