খুলনার তেরখাদা উপজেলার মধুপুর গ্রামে ধান কাটা নিয়ে বিরোধের জেরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত ও কয়েকজন আহত হয়েছেন। শনিবার সকালে অ্যাডভোকেট শহিদুল ইসলাম ও স্থানীয় নেতা সাইফুল ইসলামের অনুসারীদের মধ্যে সংঘর্ষে ৫৬ বছর বয়সী নুর আলম নিহত হন। তিনি মধুপুর গ্রামের ইকরাম শেখের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিরোধপূর্ণ জমির ধান কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। পরে শহিদুলপন্থী ইদ্রিস মোল্লার নেতৃত্বে প্রতিপক্ষের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালানো হয়। এতে নুর আলমসহ কয়েকজন আহত হন। আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় নুর আলম মারা যান।
জেলা পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম জানান, সংঘর্ষে একজন নিহত হয়েছেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা ঘটনাস্থলে রয়েছেন। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।
ধান কাটা নিয়ে খুলনায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।